বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সহপাঠীকে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে আন্দোলন করেন বুয়েটের শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম শ্রীশান্ত রায়ে। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী এবং আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রেডিটের স্ক্রিনশটে নারী সহপাঠীকে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ধর্ষণ করেছেন। এ ছাড়া বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এমন একজন আমাদের সহপাঠী হতে পারেন না। আমাদের দাবি আমরা তার বহিষ্কার চাই এবং তার ধর্ষণের বিচার করতে হবে।
এদিকে, শিক্ষার্থীদের দাবির মুখে শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বুয়েট। এ ইস্যুতে বুয়েটে থমথমে পরিবেশ বিরাজ করছে।


