বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য (ভিসি) ও পানি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহানের ২৫তম মৃত্যুবার্ষিকী শনিবার।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ছেলে সিলেটের নর্থইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি মোহম্মদ ইকবাল।
মোহাম্মদ শাহজাহান জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। তিনি বুয়েটের ষষ্ঠ ভিসি ছিলেন। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। ২০০০ সালের ২০ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।


