বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারবেন প্রবীণ নাগরিকরা

বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারবেন প্রবীণ নাগরিকরা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।

বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া রাজধনীর মেট্রোরেলের ভাড়ায় প্রবীণদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড়েরও প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা জোরদারে ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হবে।’

এদিকে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর ঘোষণাও দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে। নতুন অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত বা নিগৃহীতা নারীদের ভাতা কর্মসূচি অব্যাহত রাখার কথা বলা হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করার এবং মাসিক ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার আওতা বাড়ানোরও প্রস্তাব করা হয় বাজেটে। উপকারভোগীর সংখ্যা এক লাখে উন্নীত করা এবং শিক্ষার স্তরভেদে মাসিক ভাতা এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসিক ৮৫০ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা আসে বাজেটে। অন্যদিকে, ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বাজেটে বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় অবসর গ্রহণের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad