বিদায় অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, পিয়ন গ্রেপ্তার

বিদায় অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, পিয়ন গ্রেপ্তার
মিরপুর থানা।
Advertisement
Advertisement

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর মা বাদী হয়ে হামিদুলের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন।

গত বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে গিয়েছিল ওই ছাত্রী। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুলের কাছে খোঁজ চান। পিয়ন তখন বিদ্যালয়ে কেউ নেই বলে দাবি করেন এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহ হলে স্থানীয়রা জোরপূর্বক চাবি নিয়ে বিদ্যালয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে বিদ্যালয়ের নিচতলায় ছাত্রীর স্যান্ডেল ও দোতলায় স্কুলব্যাগ পাওয়া যায়। পরে তিনতলার একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে ওই ছাত্রী আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার পিয়ন হামিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর