বিএনপির যৌথসভা রোববার

বিএনপির যৌথসভা রোববার
Advertisement
Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad