বিএনপির পরিকল্পনা ও রাষ্ট্র ভাবনা মানুষকে কেন্দ্র করে: সালাহউদ্দিন

বিএনপির পরিকল্পনা ও রাষ্ট্র ভাবনা মানুষকে কেন্দ্র করে: সালাহউদ্দিন
নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে | ছবি: আনছার হোসেন/টাইমস
Advertisement
Advertisement

বিএনপির পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা মানুষকে কেন্দ্র করে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–০১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছু দেশের মানুষকে কেন্দ্র করে। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি।’

মঙ্গলবার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিতে হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে। কারণ, বিএনপি এ দেশের মানুষের রাজনৈতিক দল ‘

বিএনপির এই নেতা মনে করেন, তাদের দল ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ করবে, যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং দেশের মানুষের জনআকাঙ্ক্ষা।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad