বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাব অবরুদ্ধ
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে ৪৬টি ব্যাংক হিসাবে থাকা ৩৩ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৩৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক হোসাইন শরীফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যরা ‘ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে’ দেশে ও বিদেশ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের চেষ্টা করছেন।

এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক বলেও আবেদনে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad