পবিত্র ঈদুল আজহায় বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়া শেষে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিস্থলে যান তিনি।
এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার কয়েকজন শীর্ষ সদস্য।
জিয়া উদ্যান থেকে তারেক রহমান বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।


