ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীতে ঘুঘুর বাচ্চা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

মৃত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের একটি বৈদ্যুতিক খুঁটির ওপর ঘুঘু পাখির বাসা ছিল। সেখান থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার চেষ্টা করছিল সাজ্জাদ। একপর্যায়ে সে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে পাশের একটি বাড়ির টিনের ছাদ ও বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঝুলে ছিল।

রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় সংযোগ বিচ্ছিন্ন করে সাজ্জাদকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad