বান্দরবানে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বান্দরবানে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বান্দরবানে হত্যা মামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, গ্রেপ্তার আসামিরা হলেন-ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং জমা ত্রিপুরা (৩৫)। তারা রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকার বাসিন্দা।

চারবছর আগে মো. ওমর ফারুকের হত্যা মামলায় এ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ওমর ফারুক একজন ত্রিপুরা সম্প্রদায়ভুক্ত নাগরিক ছিলেন। চার বছর আগে তিনি খ্রিষ্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তুলাছড়ি এলাকায় ইসলাম প্রচারক হিসেবে কাজ শুরু করেন। সে সময় তিনি নিজ বাড়িতে খুন হন।

রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী জানান, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুরে আসামিদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad