বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা

বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা
Advertisement
Advertisement

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে মামলা করেছেন আহত আব্দুল আলীম।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে রোববার সকাল ১০টার দিকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।

একই দিন বেলা ১১টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

আরও পড়ুন

এর মধ্যে বেলা ১১টার সময় শহরের সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল, জহিরুলসহ চারজন আহত হন।

পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদি জনতার পক্ষেও একজন আহত হন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন টেলিভিশনের সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad