চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চটকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন–লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হকের ছেলে সেলিম (১৮) এবং তারিফের ছেলে তানজিল (১৬)।

স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে করে তানজিল তার বন্ধু সেলিমকে নিয়ে ঘুরছিলেন। এক পর্যায়ে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের সামনে একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সেলিম মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad