বাংলালিংককে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলালিংককে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলার বৈঠক। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
Advertisement
Advertisement

প্রযুক্তি ও মোবাইল সেবা প্রতিষ্ঠান বাংলালিংকে ইন্টারনেটের দাম কমানোর বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষকে আহ্বান জানান তিনি।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময়ে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে যেন স্মার্টফোন পৌঁছে যায়, তা নিশ্চিত করতে আরও সুলভ ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad