২০২৩ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আইরিশরা। মঙ্গলবার এই সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। যেখানে টেস্ট দলে আছেন, পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটার।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই ম্যাচ, শেষটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের টেস্ট দল:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যামফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেগ ইয়ং।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের টি২০ দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডিয়ার, রস অ্যাডিয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিস, জোশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।


