বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতার বিরতি ৪০ মিনিট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতার বিরতি ৪০ মিনিট
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতার বিরতি থাকছে ৩০ মিনিট। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পুরো সিরিজই যেহেতু রমজান মাসে, তাই দুই ইনিংসের মাঝে ইফতারের বিরতি রাখা হয়েছে ৪০ মিনিট। 

মূলত রোজাদার ক্রিকেটারদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। ওয়ানডে ক্রিকেটে দুই ইনিংসের মাঝে সাধারণত ৪০ মিনিটের বিরতি থাকে। তবে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয়ার পর বাংলাদেশের ইনিংস শুরু হয়েছে ১০ মিনিট পর। 

এ নিয়ে ম্যাচ রেফারি রাহুল বলেন, ‘এই সিরিজের কোনো ম্যাচে যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয় তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর শেষ হলে নিয়মমাফিক বিরতির মতো ৪০ মিনিট বিরতিই থাকবে।’

এই ৪০ মিনিটের বিরতি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ নিয়ে রাহুল আরো বলেন, ‘মূলত যারা রোজা আছে তারা যেন নির্বিঘ্নে রোজা ভাঙ্গতে পারেন, ইফতার করতে পারেন সে কারণেই বিরতির এই নিয়ম করা হয়েছে।’ 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর