বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান
যুক্তরাষ্ট্রের ভুট্টা বুঝে নেয় মার্কিন দূতাবাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। বুধবার চট্টগ্রাম বন্দরে এই চালান বুঝে নেয় বাংলাদেশের মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে করে এই চালান পাঠানো হয়েছে।

চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭ হাজার ৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশনের (ইউজিসি) এক কর্মকর্তা বলেন, ‘গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আগামী বছরগুলোতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আগ্রহী।’

বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট জাহাজটির আগমন উপলক্ষে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad