বাংলাদেশে চলে যান, মমতাকে দিলীপ ঘোষ

বাংলাদেশে চলে যান, মমতাকে দিলীপ ঘোষ
মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। ফাইল ছবি
Advertisement
Advertisement

ভারতের সংবিধান ও সরকারকে না মানলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) পরিবর্তনের জের ধরে বৃহস্পতিবার দিলীপ ঘোষ এই বিতর্কিত মন্তব্য করেন।

দীর্ঘ ২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বুধবার সন্ধ্যায় সরকারি আদেশে তাদের সরিয়ে নতুন পিএসও নিয়োগ দেওয়া হয়।

তৃণমূল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং মমতা নতুন পিএসওকে কাজে যোগ দিতে না দিয়ে ব্যক্তিগত উদ্যোগে নিরাপত্তা রক্ষী রেখেছেন।

বৃহস্পতিবার সকালে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আমাকে সরকার একসময় দুজন নিরাপত্তা রক্ষী দিয়েছিল। সরকার দিয়েছিল ওনারা থাকতেন। তাহলে উনি (মমতা) কেন নিজে পছন্দ করবেন?’

আরও পড়ুন

তিনি আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতাও এমন নিয়োগ দিতেন। ফলে বর্তমান মুখ্যমন্ত্রীরও এই নিয়োগ ঠিক করার পূর্ণ অধিকার আছে।

দিলীপ ঘোষ বলেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রী তার কাজ করেছেন। তাহলে উনি কেন মানবেন না? উনি সংবিধান মানবেন না, সরকার মানবেন না, তাহলে এই দেশে আছেন কেন? বাংলাদেশে চলে যান।’

এর আগেও ঈদুল আজহায় কলকাতার রেড রোডে নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন, বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব চলবে না কারণ সরকার বদলে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad