মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Advertisement
Advertisement

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাসেল (২৭) ও আরাফাত (২০) এবং আহতরা হলেন শাহআলম (৩০) ও সাগর (২২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি পরিবহনের জন্য একটি পিকআপ চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত শাহআলম ও সাগর চিকিৎসাধীন রয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad