রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সাত তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার বিকালে শপিং মলটির ভেতরে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, ওই যুবক ওপর থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন, যোগ করেন তিনি।


