অস্ত্র-মাদকসহ ডিএমপির জালে ধরা ৪৪৬ জন

অস্ত্র-মাদকসহ ডিএমপির জালে ধরা ৪৪৬ জন
Advertisement
Advertisement

রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযানে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ১০৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৮৩ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি পাঁচ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর