কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে সহকর্মীদের মধ্যে মারামারি থামাতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সাকিব (৩৫)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

নিহত সাকিব মাহাদিনগর এলাকাতেই থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলায়।

মুমূর্ষু অবস্থায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী জানান, তারা নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিবের সঙ্গে তিনি সহকর্মীদের ছাড়িয়ে দিতে গেলে তাদের ধাক্কায় সাকিব ফ্লোরে বালুর মধ্যে পড়ে যায়।

সেখানেই অচেতন হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

সাকিবকে মারধর করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মনসুর আলী জানান, তাকে মারধরের কোন ঘটনা ঘটেনি। ধাক্কা লেগেই সে পড়ে গিয়েছে। তবে এই অল্পতেই কিভাবে সে মারা গেল; সেটি তাদেরও ধারণার বাইরে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad