বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরিশালে সড়কের পাশে থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় বুধবার সন্ধ্যার পর এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কোড়াপুর এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মরদেহ ফেলে রেখে গেছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যার পেছনে রহস্য উন্মোচন করতে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad