বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন
Advertisement
Advertisement

ঢাকায় অবস্থানরত বগুড়ার গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)–এর ২০২৫-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার  সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১১ জুলাই আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

আংশিক কমিটিতে সভাপতি ছিলেন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ। সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ ও গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। সাংগঠনিক সম্পাদক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং চলচ্চিত্র বিষয়ক সম্পাদক ছিলেন সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি। যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, খায়রুল বাসার খোকন ও গোলাম রাব্বি সোহাগ; সহ-সাংগঠনিক সম্পাদক রামিম হাসান; সহ-অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু; দফতর সম্পাদক এসএম হুমায়ুন কবির; প্রচার সম্পাদক জাহিন তালুকদার; প্রকাশনা সম্পাদক টিনা খানম; সহ-প্রকাশনা সম্পাদক তৌফিক সেতু।

আরও পড়ুন

এছাড়া ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাজু আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম নীল, সাংস্কৃতিক সম্পাদক রুহানী সালসাবিল লাবণ্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাসুক রাব্বি, পরিকল্পনা সম্পাদক রেজওয়ান উল আরেফিন, প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল ইসলাম, নৃত্য ও সংগীত সম্পাদক আজমেরি সকাল, নাট্য সম্পাদক বিভান বাদল, সহ-নাট্য সম্পাদক ঐশী রায়, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ, মানবসম্পদ সম্পাদক শুভ রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট নিশাত তামান্না জামান এবং সদস্য হিসেবে আছেন মোমেনা চৌধুরী, শামিম আহসান তালুকদার, রেজাউল করিম রেজা, স্বর্গ তৌহিদ, আরিফুর রহমান পাবন ও ইদ্রিস আলম।

পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন- বিখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম, কণ্ঠশিল্পী কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পূর্ণাঙ্গ কমিটি বিএমসিএস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad