দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

দেশের তিন বিভাগ–ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াও থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকালে ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

এতে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ৪৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও কুমারখালীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad