বগুড়ায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

বগুড়ায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বগুড়ার শাজাহানপুর উপজেলার খনিশাকান্দি গ্রামে দুই শিশুর গলাকাটা মরদেহ ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সাদিয়া বেগম (২৮)। সে ভাণ্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ৬ বছর আগে খালিসাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে সাদিয়া বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে ৫ বছরের মেয়ে ও ৩ বছরের এক ছেলে সন্তানের জন্ম হয়।

প্রতিবেশীরা জানায়, সকালে এক ঘরে দুই শিশুর গলাকাটা মরদেহ এবং পাশে ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সেনা সদস্য কাজলকে হেফাজতে নেয়।

শাজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য সেনা সদস্য কাজলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আশা করি, পুলিশি জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad