বগুড়ার নন্দীগ্রামে গরুভর্তি একটি থ্রি-হুইলার (তিন চাকার যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে সাতজন গরু ব্যবসায়ী ১৮ থেকে ২০টি গরু নিয়ে থ্রি-হুইলারে নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নন্দীগ্রামের মহাসড়ক এলাকায় হঠাৎ থ্রি-হুইলারের সামনে একটি সাইকেল চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকতারুল নামে এক গরু ব্যবসায়ী মারা যান। শফিকুল ইসলাম নামে এক সাইকেলআরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত থ্রি-হুইলার চালককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম থানা-পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


