অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না এবং প্রকাশকদের স্টল ভাড়াও দিতে হবে না।
সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তবতায় এবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আগে বাংলা একাডেমি জানিয়েছিল, নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিকে মেলা শুরু করা সম্ভব হয়নি এবং ২০ ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনা ছিল। রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার সময় ২৫ দিনে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে তিন শতাধিক প্রকাশকের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানিয়েছিল।


