সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী হয়ে তিনি ঢাকা ছাড়েন বলে জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়েন মুহাম্মদ ইউনূস। সেই থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন।
এরপর থেকে সংবাদমাধ্যমে নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের খবর প্রকাশ করে আসছে ‘ইউনূস সেন্টার’। তবে এই বিদেশ সফরের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


