ফ্যামিলি কার্ড পেতে দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন বেআইনি বলে জানিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি এবং এর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা পয়সায় তা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। এ ধরনের বেআইনি কাজে কেউ জড়িত থাকলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


