মাস্টারকে প্রাণনাশের হুমকি, হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে প্রাণনাশের হুমকি, হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
নোয়াখালীর হাতিয়া রুটে চলাচল করা ‘মহানন্দা’ ফেরি | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়া রুটে চলাচল করা ‘মহানন্দা’ ফেরির চালককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে।

সোমবার সকালে মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একটু ঝামেলা হয়েছিল, তাই ফেরি মাঝনদীতে নিয়ে রাখা হয়েছিল। কিছু পোলাপান আইসা হুমকি-ধামকি দিছে যে ফেরি ভিড়াইলে পা ভেঙে ফেলবে, স্টাফদের মারধর করবে। তাই নিরাপত্তার জন্য ফেরিটা সরায়ে রাখা হইছিল। যদিও ওদের তো চিনি না। সব অচেনা মুখ।’

পরবর্তীতে প্রশাসনকে জানানো হলে তারা নিরাপত্তার আশ্বাস দেয়। প্রশাসনের উপস্থিতিতে ফেরিটি পুনরায় ঘাটে ভেড়ানো হয়েছে এবং গাড়ি লোড করা হচ্ছে বলেও জানান তিনি।

ফেরির মাস্টার মোজাম্মেল জানান, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এদিন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দুটি পৃথক এয়ারটেল নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়।’

কর্মক্ষেত্রে এমন নিরাপত্তাহীনতার কারণেই ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে যানবাহন ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম টাইমসকে বলেন, ‘বিষয়টি শুনেছি, বিস্তারিত জেনে আপনাদের জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad