ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠক শেষে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে নির্বাচন দিতে সম্মত হয়েছেন।’

শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরআগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘এই বৈঠক টার্নিং পয়েন্ট হিসেবে আর্বিভূত হয়েছে। দুই নেতার নেতার মধ্যে বৈঠকটি সৌহাদ্যপূর্ণ ছিল। দুই নেতার মধ্যে বেঠক ঐক্যের প্রতীক হিসেবে দেখা দিয়েছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান গত ১৫ বছরে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ও জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।’

মির্জা ফখরুল সাম্প্রতিক সময়ে রেষারেষি ভুলে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৫ বছরে গণতন্ত্রের যে হাল করে গেছেন, তা ভেঙ্গে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad