ফরিদপুরে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

ফরিদপুরে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তানহা (১৮ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ রোগী হাম উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে শিশু তানহাকে ভর্তি করা হয়। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসানদিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।’

‎তিনি আরও বলেন, ‘বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।’

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে অভিভাবকদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad