খুলনার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

খুলনার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার অপরাধী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, খুলনার সোনাডাঙ্গা এলাকায় শ্বাশুড়ি ও দুই সন্তানকে হত্যার আলোচিত মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানি এবং র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে উল্লেখ করে র‍্যাব জানায়, তারই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শ্বাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার প্রধান আসামির গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্ত কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad