ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার
Advertisement
Advertisement

‎ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার মূল আসামি আকাশকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার রাতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আকাশকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আকাশ মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা দাবি করলেও ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার গদারডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে আজগর মোল্লার বাড়ির উঠানে এই ঘটনা ঘটে। হত্যাকারী আকাশ পারিবারিক কথা বলার এক পর্যায়ে হঠাৎ কোদাল দিয়ে তার আপন ফুফু এবং দাদিকে হত্যা করে। পরবর্তীতে প্রতিবেশী কাবুল এগিয়ে এসে থামাতে চেষ্টা করলে তাকেও কোদাল দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ সময় আর্জেন্ট বেগ এবং রিয়াজুল নামে দুই ব্যক্তি আহত হয়। পরবর্তীতে তাদেরকে দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিহতরা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫) ।

‎ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ‎হাসপাতাল মর্গে প্রেরণ করে।

‎পুলিশ জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad