ময়মনসিংহে একদিনে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহে একদিনে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গতএকদিনে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। বর্তমানে হাসপাতালে ৭৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রার্দুভাব ইউনিটের ফোকালপারসন ডা. গোলাম মাওলা।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর, নেত্রকোনার দুর্গাপুর ও জামালপুরের মাদারগঞ্জে।

গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯২৫ শিশু ভর্তি ও ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ২০ শিশু মারা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad