ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সম্মানে তার নির্বাচনী আসনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।

রোববার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘যদিও ইসলামী আন্দোলন আমাদের নির্বাচনি জোটে নেই, তবে ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার সম্মানে আমরা ওই আসনে কোনো দলীয় প্রার্থী দেব না।’

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম।

এই আসনে ইতোমধ্যে দলের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইনের নাম ঘোষণা করেছে জামায়াত। তবে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে তিনি বলেন, ‘বরিশাল-৫ আসনে জামায়াতের যে প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা তিনি প্রত্যাহার করে নেবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad