প্রিমিয়ার ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রিমিয়ার ব্যাংকের নতুন প্রধান কার্যালয়ে শান্তা পিনাকলে স্থানান্তরের পর ব্যাংকটির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান আরিফুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক জনাব আ ন ম মঈনুল কবীর।

আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তি নির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরও গতিশীল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুন প্রধান কার্যালয়ে যাত্রা শুরু করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক।

শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই বোর্ডসভা ব্যাংকের নতুন অধ্যায়ের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad