রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যুর পর অস্থায়ী গেটম্যান নিয়োগ

রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যুর পর অস্থায়ী গেটম্যান নিয়োগ
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর পর অরক্ষিত রেল ক্রসিংয়ে স্থায়ী গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী।

প্রায় ৪০ মিনিট পর স্থায়ী গেটম্যান নিয়োগের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এরপর এদিন দুপুরেই অস্থায়ীভাবে একজন গেটম্যান নিয়োগ দেয় রেল কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামের এক পাওয়ার টিলারচালক নিহত হন। এর পরিপ্রেক্ষিতে অরক্ষিত রেল ক্রসিংয়ে স্থায়ী গেট ম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। অবরোধে নেতৃত্ব দেন নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ।

পরবর্তীতে রেলের উর্দ্ধতন কর্মকর্তা দিনের মধ্যেই গেটম্যানের পোস্টিং দেবার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ বলেন, ‘গেটম্যান না থাকায় এখানে প্রতিবছর ২/১ জনের মৃত্যু হয়। আজ জনগণ উত্তেজিত হয়ে রেলপথ অবরোধ করে। পরে রেল কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং দুপুরে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন পর স্থায়ী গেটম্যান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন রেল কর্মকর্তারা।’

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সোহেল রানা নামের একজন গেটম্যানকে অস্থায়ীভাবে নাচোলে নিয়োগ দেওয়া হয়েছে। সে সেখানে যোগদান করেছে। তবে স্থায়ী গেটম্যান কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে সেটি পাকশী অফিস বিস্তারিত বলতে পারবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad