প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাবিষয়ক ভ্যালিডেশন কর্মশালাতে’ প্রধান অতিথির বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার প্রাণিসম্পদ খাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাবিষয়ক ভ্যালিডেশন কর্মশালাতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। এ কারণে প্রাণীর যথাযথ পরিচর্যা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের সঠিক ব্যবস্থাপনার জন্য রোগ নির্ণয় ব্যবস্থা উন্নত করা, আধুনিক ক্লিনিক স্থাপন এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করা প্রয়োজন। খাতটিকে আধুনিক ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং যথাযথ বাজেট বরাদ্দের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ খাতকে গুরুত্ব দিয়েছেন।’ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে প্রকল্পের পরিধি ও বিনিয়োগ বাড়ানো জরুরি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএসটি প্রকল্পের টিম লিডার মো. মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক রেজাউল হক খান। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর