প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের
Advertisement
Advertisement

ওসমান হাদির মরদেহ দেশে আসা ঘিরে ইনকিলাব মঞ্চ ছাড়া কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা না দিতে নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক ফেসবুক পোস্টে একথা জানায় তারা।

পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে। ছাত্রজনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন।

সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়েছে, ‘ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দেবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’

আরও পড়ুন

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad