প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, উদ্বেগ সিপিজের

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, উদ্বেগ সিপিজের
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) লোগো | ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের শীর্ষস্থানীয় দুই জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

সংস্থাটির এশিয়া শাখা এই ঘটনাকে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে।

শুক্রবার সকালে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শনে গিয়ে সিপিজের প্রতিনিধিরা দেখেন, দমকলকর্মীরা তখনো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন।

ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ডেইলি স্টার ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে।

এসব তলার অফিসকক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে চতুর্থ থেকে সপ্তম তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।

কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। পুরো ভবনই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিপিজের এক পোস্টে বলা হয়, হামলাকারীরা রাতে সাংবাদিকদের ভবনের ভেতরে রেখেই আগুন দেয়। পরে যদিও তাদের উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনাকে সাংবাদিকদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে সিপিজে জানিয়েছে, বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad