প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ নেতার সাক্ষাৎ সন্ধ্যায়

প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ নেতার সাক্ষাৎ সন্ধ্যায়
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি দেখছেন। ফাইল ফটো: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোববার বিকেলে দুই দফায় রাজনৈতিক দলগুলোর ২০ জন নেতার সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠক অনুষ্ঠিত হবে তার সরকারি বাসভবন ‘যমুনায়’।

জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে থাকা দলগুলোর একজন করে প্রতিনিধিকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেল ৫টায় শুরু হবে প্রথম দফার বৈঠক। এতে অংশ নেবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন– এই ১১ জন নেতা।

এরপর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন ইসলামপন্থী দলের ৯ জন শীর্ষ নেতা। তারা হলেন, মাওলানা সাদিকুর রহমান, রেজাউল করিম, মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের, আজিজুল হক ইসলামাবাদি, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি শাখাওয়াত হোসাইন রাযি।

নির্বাচনের রোডম্যাপের প্রশ্ন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই শনিবার সন্ধ্যায় মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র সঙ্গে আলাদা বৈঠক করেন। এসব বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক অচলাবস্থা ও নির্বাচনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চলমান সংলাপকে রাজনৈতিক ঐক্যমতের দিকে এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad