জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দাখিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ফাইল ফটো
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।
রোববার সকালে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চাঁনখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

রোববার প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন। তদন্ত শেষে ১১ এপ্রিল এই মামলার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

অভিযোগপত্রে বলা হয়, ‘হাবিবুর রহমানের নির্দেশে তার অধীনস্থ কর্মকর্তারা সরাসরি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেন। এ ঘটনায় শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের “নির্দেশনামূলক ভূমিকার” কথাও উল্লেখ করা হয়েছে, তবে তাদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান থাকায় চার্জশিটে আসামি করা হয়নি।’

অভিযুক্ত অন্যরা হলেন– ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি শাহ আলম মো. আকতারুল, এসি ইমরুল, পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে চারজন পলাতক।

আরও পড়ুন

প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও ক্লিপ, ১১টি পত্রিকা প্রতিবেদন ও একটি অডিও কলসহ মোট ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়েছে।

হাবিবুরের একটি অডিও ক্লিপে তাকে ‘চায়নিজ রাইফেল দিয়ে গুলি চালাতে নির্দেশ’ দিতে শোনা গেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad