প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষকদল।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে সাবেক কংগ্রেসম্যন ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


