প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চাকরির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ বাতিল করা হয়েছে বলে সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এর আগে দুপুরেই প্রধান উপদেষ্টা মুহাম্ম ইউনূস বরাবর পদত্যাগের আবেদন করেন সিরাজ উদ্দিন মিয়া।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের অক্টোবর মাসে সিরাজ উদ্দিন মিয়াকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে করা হয়।


