বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার বেলা ৩টার দিকে বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে এক সঙ্গে কাজ করবেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।


