প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এনসিপি নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এনসিপি নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বগুড়ার আদালত।

সোমবার দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলার শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম। গাজী সালাউদ্দিন তানভীর (৪২) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

এরআগে, সম্প্রতি গাজী সালাউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করে। সেই স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

পরে গত বুধবার ঢাকার মিরপুর মনিপুরি পাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি পুলিশ। এরপর তাকে বগুড়ায় এনে ওইদিনই আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আসামিকে পঁচা ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

এনসিপি দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। ২০২৫ সালেও একবার দল থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে প্রথম দফা অব্যাহতির পর সেই আদেশ প্রত্যাহার করেছিল এনসিপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad