চবি শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবিতে চাকসুর অবস্থান কর্মসূচি

চবি শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবিতে চাকসুর অবস্থান কর্মসূচি
শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান কর্মসূচি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা–‘দাবি মোদের একটাই, শিক্ষার্থীদের বাস চাই’, ‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’, ‘এই মুহূর্তে দরকার, পরিবহন সংস্কার’ এবং ‘চাই নিরাপদ পরিবহন, নইলে চলবে এ আন্দোলন’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের একপর্যায়ে চাকসু প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বাস চালুর দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে সভা আহ্বান করার কথা জানান।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘চবি শিক্ষার্থীদের একমাত্র পরিবহন শাটল ট্রেন, যা নানান সমস্যায় জর্জরিত ও অপ্রতুল। শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা বাস সার্ভিসের দাবি জানিয়ে আসছি। অফিশিয়াল আলোচনায় সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে এই অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভিসি স্যার বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে সুষ্ঠু সমাধান না এলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad