প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩
Advertisement
Advertisement

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রমনা থানার বেইলি রোড থেকে মো. জাকির হোসেন শান্তকে ও বুধবার রাত ১২টার দিকে গাজীপুর জেলার টঙ্গী থানার আব্দুল্লাহপুর মোড় থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

এ ছাড়া, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকায় ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত আরেক আসামি নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে।

প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad