প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরানোর প্রক্রিয়া শুরু হবে, আশা নাহিদের

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরানোর প্রক্রিয়া শুরু হবে, আশা নাহিদের
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকার রাষ্ট্রপতি সরানোর প্রক্রিয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ দিনেই বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে সম্মত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক। এর ব্যতিক্রম হলে মাঠেই এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির এই নেতা বলেন, ’সারা বাংলাদেশের মানুষ, পুরো বিশ্ববাসী অপেক্ষা করে আছে ১২ মার্চে নতুন সংসদের প্রথম অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, গণভোট এবং এই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের শুধু প্রত্যাশা নয়, দাবি থাকবে। সেই দাবি আমরা আদায় করে ছাড়ব। সেটা হচ্ছে সংস্কারের দাবি, সংবিধান সংস্কার পরিষদের দাবি, নতুন বাংলাদেশের দাবি।’

নাহিদ বলেন, ‘আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকারি দল শপথ নিতে সম্মত হবে এবং পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ও উদ্যোগ গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad